বাংলাদেশ

শহরাঞ্চলে চাপ কমাতে কাজ করা হচ্ছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১১:১৫

শহরাঞ্চলে চাপ কমাতে কাজ করা হচ্ছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব বসতি দিবসের’ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সময় সংবাদ

শহরাঞ্চলে চাপ কমাতে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব বসতি দিবসের’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

 

প্রধানমন্ত্রী বলেন, শহরাঞ্চলে চাপ কমাতে কাজ করা হচ্ছে। এই লক্ষ্যে গ্রামকে নাগরিক সুবিধার আওতায় আনা হচ্ছে।

 

এদিন ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে সকাল ১০টায় এ অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 

শহরাঞ্চলে চাপ কমাতে কাজ করা হচ্ছে: প্রধানমন্ত্রী | সময় নিউজ