বাংলাদেশ

সাবরেজিস্ট্রারদের বদলিতে শিগগিরই লটারির ব্যবস্থা হবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১০:৪৪

সাবরেজিস্ট্রারদের বদলিতে শিগগিরই লটারির ব্যবস্থা হবে: আইনমন্ত্রী

 

সাবরেজিস্ট্রারদের বদলি নিশ্চিতে শিগগিরই লটারি ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন  আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর নিকেতনের ব্র্যাক লার্নিং সেন্টারে অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনের ব্যবহারবিধি এবং প্রাসঙ্গিক বিষয়াদি শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। 

মন্ত্রী বলেন, একই দফতরে দীর্ঘদিন জেকে বসে থাকা সাবরেজিস্ট্রারদের বদলি নিশ্চিত করার মধ্য দিয়ে কার্যালয়গুলোকে পরিচ্ছন্ন করতে চায় সরকার। 

এ সময় অনলাইনে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের সঙ্গে বিবাহ নিবন্ধনের তথ্যও যুক্ করা হবে বলে জানান তিনি। 

আইনমন্ত্রী বলেন, কেন্দ্রীয়ভাবে সব তথ্য যখন এক জায়গায় যুক্ত হবে, তখন এআইয়ের মাধ্যমে সুফল পাওয়া যাবে। তবে চ্যালেঞ্জও আছে। অনলাইন নিবন্ধনের মাধ্যমে তথ্য গোপন করে বাল্যবিবাহ এবং বহুবিবাহের প্রচেষ্টা রোধ করা যাবে বলেও দাবি করেন তিনি।

এ সময় সম্মানজনক পেশায় রূপ দিতে কাজীদের আইন প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি।  করছে বলেও জানান মন্ত্রী।
 

সাবরেজিস্ট্রারদের বদলিতে শিগগিরই লটারির ব্যবস্থা হবে: আইনমন্ত্রী | সময় নিউজ