বাংলাদেশ

ইনুর মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল রাষ্ট্রপক্ষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১২:২৭

ইনুর মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল রাষ্ট্রপক্ষ

হাসানুল হক ইনু। সংগৃহীত ছবি

জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন।

 

সোমবার (৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল আবেদন করা হয়।

 

এর আগে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সাজা বাড়িয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানিয়ে আপিল করল।

 

প্রসিকিউশনের দাবি, মামলায় প্রমাণিত অপরাধের মাত্রা ও গুরুত্ব বিবেচনায় ইনুর ১০ বছরের সাজা যথেষ্ট নয়। তাই তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়ার জন্য আপিল করা হয়েছে।

ইনুর মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল রাষ্ট্রপক্ষ | সময় নিউজ