বাংলাদেশ

কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১২:৩১

কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।


শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলা সদরের আনোয়ারখালী গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত শিশুরা হলো- আনোয়ারখালী গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে নুসাইবা (২) ও তার বোন মরিয়মের মেয়ে আদিবা (৩)।


স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নুসাইবা ও আদিবা বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের একটি  পুকুরে পড়ে যায়।  খবর পেয়ে তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।


পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাওহীদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু | সময় নিউজ