নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১১:৫১

‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৫ অক্টোবর) সকালে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের লবিতে তিন দিনব্যাপী আবাসন মেলার উদ্বোধন করেন তারেক রহমান।
মেলায় আবাসন ও নির্মাণ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দফতর ও সংস্থা অংশ নিচ্ছে। মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এরপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।

