মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ১৩:১১

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘অশ্লীল ভাষায়’ গালিগালাজের অভিযোগে মামুন নামে এক যুবকে পুলিশ আটক করেছে।
শনিবার (৩ অক্টোবর) রাতে মৌলভীবাজারের গিয়াসনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় মামুন নামের এক যুবক বিদ্যুৎ বিভ্রাটসহ একাধিক বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ভাষায় প্রধানমন্ত্রীকে গালিগালাজ করে। বিষয়টি নজরে এলে পুলিশ রাতেই মৌলভীবাজারের গিয়াসনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
বর্তমানে মামুন পুলিশি হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

