রাজনীতি

বিরোধী দলের সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১৬:৩২

বিরোধী দলের সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে: গোলাম পরওয়ার

জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ফাইল ছবি

বিরোধী দলের সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

 

সোমবার (৫ অক্টোবর) দুপুরে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এই অভিযোগ করেন তনি।

 

গোলাম পরওয়ার বলেন, ‘বিরোধী দলের সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে। সরকারের দলীয়করণ বন্ধ করতে হবে।’

 

অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি জানিয়ে তিনি বলেন, ‘রাজশাহীতে সাংবাদিকদের ওপর এবং কুষ্টিয়ায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে হামলার বিরুদ্ধেও তীব্র নিন্দা জানাচ্ছি।’ 

 

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ নিয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘চট্টগ্রাম ও রংপুরে দুটি লং মার্চ সফল হয়েছে। ৩১ অক্টোবর বাইতুল মোকারমের দক্ষিণ গেট থেকে সকাল ৭টায় সমাবেশ শুরু হবে। পদ্মা সেতু হয়ে মাদারীপুর, গোপালগঞ্জ, খুলনা, যশোর হয়ে কুষ্টিয়ায় জিলা স্কুল মাঠে সমাপনী সভার মাধ্যমে লং মার্চ শেষ হবে।’ 

 

লং মার্চ সফল করতে দেশের জনগণ ও প্রসাশনের সহযোগিতার প্রত্যাশা করে গোলাম পরওয়ার বলেন, ‘লংমার্চে সংবিধান সংস্কারকে মূল দাবি ধরা হয়েছে। বিরোধী দলের কেউ কোনো উসকানিতে পা দেবে না।’

বিরোধী দলের সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে: গোলাম পরওয়ার | সময় নিউজ