বাংলাদেশ

যাদের অনুশোচনাই কাজ করে না, তাদের সঙ্গে আপসের সুযোগ নেই

আওয়ামী লীগ প্রসঙ্গে ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১৭:৩৯

যাদের অনুশোচনাই কাজ করে না, তাদের সঙ্গে আপসের সুযোগ নেই

ডেপুটি স্পিকার কায়সার কামাল, ফাইল ছবি

যাদের অনুশোচনাই কাজ করে না তাদের সঙ্গে মীমাংসা কিংবা আপসের কোনো সুযোগ থাকে না বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

 

সোমবার (৫ অক্টোবর) বিকেলে ঢাকায় সিজিএস আয়োজিত ‘বঙ্গোপসাগর’ সংলাপের শেষ দিনে সাংবাদিকদের আওয়ামী লীগের বিচার এবং পুনর্বাসন প্রশ্নে এ কথা জানান তিনি।

 

ডেপুটি স্পিকার বলেন, ‘অপরাধীদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নেই। আর যাদের অনুশোচনাই কাজ করে না, তাদের সঙ্গে মীমাংসা বা আপসের সুযোগ থাকে না।’ 

 

তবে তারা (আওয়ামী লীগ) যে অপরাধ করেছে এটা বোঝানোর জন্য আইন অনুযায়ী বিচারের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন কায়সার কামাল। 

 

পৃথক সেশন শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমাযুন কবির গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে জানান, প্রধানমন্ত্রীর দিল্লি সফরের সহায়ক পরিবেশ তৈরি করতে হবে ভারতকেই। এ বিষয়ে দুদেশের আলাপ-আলোচনা চলছে। দিনক্ষণ নির্ধারিত হলে ঢাকাই ঘোষণা করবে। 

 

গঙ্গা ও তিস্তা চুক্তি ইস্যুতে তিনি বলেন, দেশের জন্য যা ভালো হবে, সরকার তাই করবে। আগামী নভেম্বরে তুরস্কের আনাতোলিয়ায় জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদানের সম্ভাবনা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

যাদের অনুশোচনাই কাজ করে না, তাদের সঙ্গে আপসের সুযোগ নেই | সময় নিউজ