রাজনীতি

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য

মহানগর ডেস্ক

প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১৭:০২

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য

ফাইল ছবি

সংবিধান সংস্কার, জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিতসহ নানা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের আয়োজন করবে ১১ দলীয় ঐক্য।

 

সোমবার (৫ অক্টোবর) বিকেলে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

 

এসময় মেজর (অব.) আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবিসহ রাজশাহীতে সাংবাদিকদের ওপর এবং কুষ্টিয়ায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার তীব্র নিন্দা জানান তিনি।

 

মিয়া গোলাম পরওয়ার জানান, আগামী ৩১ অক্টোবর সকাল ৭টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সমাবেশে থেকে শুরু করে পরবর্তীতে মাদারীপুর, গোপালগঞ্জ, খুলনা, যশোর হয়ে কুষ্টিয়ায় জিলা স্কুল মাঠে সমাপনী সভার মাধ্যমে লংমার্চ শেষ হবে।

প্রাসঙ্গিক:

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য | সময় নিউজ