প্রতিবেদক, পঞ্চগড়
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ১০:১৩

জুলাই আন্দোলনে ইজিবাইক চালক আল-আমিন নিখোঁজ, গুম ও হত্যা মামলায় পঞ্চগড়- ১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা ও থানা পুলিশ গ্রেফতার করে।
এরপর তাকে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালতের বিচারক মো. মোশারফ হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসময় আদালতজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তাকে জুলাই অভ্যুত্থানে পঞ্চগড়ের ইজিবাইক চালক আল-আমিনকে গুম ও হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।

