বাংলাদেশ

বাংলার পাশাপাশি অন্য ভাষাও শিখতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ১১:২৭

বাংলার পাশাপাশি অন্য ভাষাও শিখতে হবে: প্রধানমন্ত্রী

শিশু অধিকার দিবস এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলার পাশাপাশি ভিনদেশি ভাষাও শিখতে হবে, বিশ্বনাগরিকদের হয়ে গড়ে উঠতে চাইলে এটা খুবই জরুরি।


মঙ্গলবার (৬ অক্টোবর) শিশু অধিকার দিবস এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।


প্রধানমন্ত্রী বলেন, আমরা শিশুদের সাংস্কৃতিক চর্চার পাশাপাশি খেলাধুলাতেও পারদর্শী করতে চাই। এই লক্ষ্যে স্কুল পর্যায় থেকে গোটা দেশে এই কার্যক্রম শুরু হয়েছে, ২০২৮ সালের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।


তিনি আরও বলেন, লেখাপড়া ও খেলাধুলাই শুধু নয়, এর পাশাপাশি মানবিক মানুষ হয়ে গড়ে উঠতে হবে শিশুদের। প্রকৃতির প্রতি সদয় হতে হবে, তাহলেই গড়ে উঠবে মানবিক বাংলাদেশ।


শিশুদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার দায়িত্ব অভিভাবকদের তাই শিশু যাতে সুন্দরভাবে বেড়ে উঠতে পাারে সেই দায়িত্ব আমাদের সকলের, তা করতে পারলে দেশের ভিত্তিটাও মজবুত হবে।

বাংলার পাশাপাশি অন্য ভাষাও শিখতে হবে: প্রধানমন্ত্রী | সময় নিউজ