মহানগর ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ১১:০৩

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের পর ৪৯তম বিসিএসে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (৫ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দ্বিতীয় দফায় এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) ৪৯তম বিসিএসে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। তখন পুলিশ ভেরিফিকেশনে অনেককে বাদ দেয়া হয়েছিল। এতে আন্দোলনও করেন বাদ পড়ারা।
নিয়োগের প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্তদের আগামী সোমবারের (১২ অক্টোবর) মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদানের জন্য বলা হয়েছে।
নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেয়া হবে এবং নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

