স্বাস্থ্য সময়
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১৮:৫২

টাইপ-২ ডায়াবেটিস ও স্থূলতা চিকিৎসায় আধুনিক ইনক্রিটিন-ভিত্তিক নতুন ওষুধ ‘টিজমা’ আনুষ্ঠানিকভাবে বাজারে নিয়ে এলো দেশের প্রথম বায়োলজিক্স ও বায়োসিমিলার প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ওষুধটির মোড়ক উন্মোচন করা হয়। বিশ্বের প্রথম ডুয়েল জিআইপি এবং জিএলপি-১ রিসেপ্টর অ্যাগোনিস্ট জেনেরিক ‘টিরজেপাটাইড’ ফর্মুলার এই ইনজেকশনটি ক্ষুধা নিয়ন্ত্রণ ও রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখতে কার্যকর ভূমিকা রাখে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, দেশে তৈরি আন্তর্জাতিক মানের এই চিকিৎসা কোটি ডায়াবেটিস রোগীর কাছে সুলভ মূল্যে পৌঁছে দেয়াই তাদের মূল লক্ষ্য। চিকিৎসকের পরামর্শে প্রি-ফিল্ড সিরিঞ্জ বা পেন আকারে দেশের হাসপাতাল ও ফার্মেসিগুলোতে ওষুধটি পাওয়া যাবে।

