নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১৯:৩১

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে যাত্রা শুরু করেছে ‘সাইবার পুলিশ ইউনিট’।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে পুলিশ সদর দফতরে এই ইউনিটের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের ইতিহাসে এটি স্মরণীয় দিন। চার হাজার ৫৯২ জন সদস্য নিয়ে এই ইউনিটের কার্যক্রম শুরু হলো। নতুন এই ইউনিটে প্রকৌশল, তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার বিজ্ঞানে দক্ষ পুলিশ সদস্যদের অন্তর্ভুক্ত করা হবে।

