বাংলাদেশ

অপারেশন ক্লিনহার্টের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১১:৫৫

অপারেশন ক্লিনহার্টের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার যৌথবাহিনী গঠনের প্রকাশ্য ঘোষণা দেয়নি।

অপারেশন ক্লিনহার্টের মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দফতরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই কথা জানান তিনি।


মন্ত্রী বলেন, ‘যৌথবাহিনী গঠনের প্রকাশ্য ঘোষণা দেয়নি সরকার। বিদ্যমান বাহিনীগুলোর সমন্বয়ে অভিযান পরিচালনা করবে, যা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের নিয়মিত কার্যক্রম।’


অনেকেই বলছেন অপারেশন ক্লিনহার্টের মতো পরিকল্পনা আছে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেরকম কোনো পরিকল্পনা নেই। এটা আমাদের নিয়মিত কর্মকাণ্ড। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এবং সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের মতো অপরাধ দমনের জন্য আইনশঙ্খলা বাহিনীর একটা সমন্বিত উদ্যোগ সবসময় থাকে। এখনও সেটা চলছে এবং সামনে আমরা আরও জোরদার করব।


মন্ত্রী বলেন, সরকার যৌথবাহিনী গঠনের প্রকাশ্য ঘোষণা দেয়নি।


তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারো কারো দায়িত্বে অবহেলা দেখা গেছে। তাই তাদের শুধু প্রত্যাহার নয় যথাযথ আইনি ব্যবস্থা নিয়েছে সরকার।’

অপারেশন ক্লিনহার্টের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী | সময় নিউজ