নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১৯:৩৭

বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় জাতীয় সংসদের ৩২৩ আসনটি (মহিলা আসন ২৩) শূন্য ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, দুপুরে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি পদত্যাগ করেন।
গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) ভাঙচুরের ঘটনা ঘটে। ফেরদৌসী আহমেদ ওই এলাকার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। হামলার ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।

