বিনোদন

আহত হয়ে হাসপাতালে নুসরাত ভারুচা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১৮:৫৮

আহত হয়ে হাসপাতালে নুসরাত ভারুচা

বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। ছবি: সংগৃহীত

‘সোনু কে টিটু কি সুইটি’খ্যাত বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা আহত হয়ে হাসপাতালে ভর্তি। ইন্দোনেশিয়ার বালিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, আহত হওয়ার পর অভিনেত্রীকে  স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে অভিনেত্রী বালির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

তবে নুসরাত কীভাবে-কখন দুর্ঘটনার শিকার হলেন, তার আঘাত কতটা গুরুতর- এসব বিষয়ে এখনও কোনো তথ্য জানা যায়নি।

 

২০০৬ সালে বলিউডের রুপালি পর্দায় পা রাখেন নুসরাত। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে‘সোনু কে টিটু কি সুইটি’, ‘ড্রিম গার্ল’, ‘ছালাং’, ‘ছোড়ি’, ‘আজীব দাস্তানস’, ‘উফফ ইয়ে সিয়াপ্পা’ ইত্যাদি।

আহত হয়ে হাসপাতালে নুসরাত ভারুচা | সময় নিউজ