বাংলাদেশ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

মহানগর ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২২

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

সালমান মোহাম্মদ মুক্তাদির। ছবি: সংগৃহীত

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে পাঠানো দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ‘অতি গোপনীয়’ উল্লেখ করে এই সংক্রান্ত জরুরি চিঠি পাঠানো হয়।

 

চিঠিতে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য জরুরি ভিত্তিতে জমা, ব্যাংকগুলোতে হিসাব খোলার ফরম, লেনদেনের বিস্তারিত বিবরণী বা স্টেটমেন্ট এবং গ্রাহক পরিচিতি বা কেওয়াইসি নথিপত্র চাওয়া হয়েছে। একই সাথে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্জিত সুদের পরিমাণ এবং উৎসে কর কাটার তথ্যও চাওয়া হয়েছে। তথ্য সরবরাহে ১ ঘণ্টা সময় দেয়া হয়েছে ব্যাংকগুলোকে।

 

সালমান মোহাম্মদ মুক্তাদির সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে সালমানের স্টুডিওতে হামলা, ব্যাপক ভাঙচুর ও মালামাল লুট হয়। এ ঘটনার প্রতিক্রিয়ায় সালমান মুক্তাদির প্রথমে বিএনপির লোকজন চাঁদা চেয়েছিল বলে অভিযোগ করেন। যদিও পরে তিনি বলেন, তার কাছে চাঁদা চাওয়া হয়নি। তার এই বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের অনেকে প্রতিক্রিয়া জানান।

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব | সময় নিউজ