নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১৪:৩৭

বসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।
বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু করে দলটির ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখা।
এ সময় নেতারা জানান, সরকারি দলের সন্ত্রাসী কার্যক্রম থেকে দেশবাসীর দৃষ্টি সড়াতে এবং বিরোধীমত দমনের প্রক্রিয়া হিসেবে মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে হাজতে পাঠানো হয়েছে।
এমন কর্মকাণ্ডকে ফ্যাসিবাদী আচরণ হিসেবে উল্লেখ করে নেতারা বলেন, প্রবাসীদের দীর্ঘদিন যাবত বিমানবন্দরে ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিমানবন্দরের অব্যবস্থাপনার বিরুদ্ধে জামায়াতের প্রতিবাদ জারি থাকবে বলেও মন্তব্য করেন নেতারা৷

