খেলা

জুয়েল অ্যান্ড্রু চোট পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ টি-২০ দলে জাঙ্গু

খেলা ডেস্ক

প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১৫:৩৯

জুয়েল অ্যান্ড্রু চোট পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ টি-২০ দলে জাঙ্গু

আমির জাঙ্গু। ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছেন জুয়েল অ্যান্ড্রু। শনিবার তৃতীয় ম্যাচে কভারে নামান ধীরের ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পান তিনি।


জুয়েলকে পরে স্ক্যানের জন্য হাসপাতালে নেওয়া হয়। তবে স্ক্যানে তার কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি। জুয়েলের এই চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ আমির জাঙ্গুকে দলে অন্তর্ভুক্ত করেছে। যদিও জুয়েল সিরিজ থেকে ছিটকে যাননি।


২৯ বছর বয়সি জাঙ্গুকে মূলত দীর্ঘ ফরম্যাটের খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। তবে ২০২৪ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক অভিষেকের পর তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে সাতটি টি-টোয়েন্টি খেলেছেন। এই ফরম্যাটে তার রান ১৬৩, স্ট্রাইক রেট ১২০.৭৪।


ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ ফর্মে ছিলেন জাঙ্গু। তিনি অপরাজিত ৫৮, ১১৪ এবং ৬৭ রান করেন। মোট ২৩৯ রান নিয়ে দুই দলের ব্যাটারদের মধ্যে তিনি তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন। তার ওপরে শুভমান গিল (৩৩৪) এবং শাই হোপ (২৭৮)।


ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি আগামীকাল লখনৌতে অনুষ্ঠিত হবে। এরপর ৯ অক্টোবর রাঁচি, ১১ অক্টোবর ইন্দোর, ১৪ অক্টোবর হায়দরাবাদ এবং ১৭ অক্টোবর বেঙ্গালুরুতে পরবর্তী চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

জুয়েল অ্যান্ড্রু চোট পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ টি-২০ দলে জাঙ্গু | সময় নিউজ