হাসান ওয়ালী
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১৬:৫২

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফেনীর ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফেনীর ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল বেলা পৌনে চারটায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও নানা ধরনের সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থাকার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে ফেনীর পরশুরামে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্প এবং একই সঙ্গে গুরুত্বপূর্ণ মুহুরী নদী খনন কার্যক্রমের ফলক উন্মোচন ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

