বাংলাদেশ

কাঁঠালিয়ায় নিখোঁজের পরদিন কিশোরের মরদেহ উদ্ধার

প্রতিবেদক, ঝালকাঠি

প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ১০:২১

কাঁঠালিয়ায় নিখোঁজের পরদিন কিশোরের মরদেহ উদ্ধার

মৃত কিশোর জিহাদ হাওলাদার। সংগৃহীত ছবি

ঝালকাঠির কাঁঠালিয়ায় নিখোঁজের পরদিন জিহাদ হাওলাদার (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

 

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আমুয়া বন্দরের হলতা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

 

মারা যাওয়া জিহাদ হাওলাদার উপজেলার আমুয়া গ্রামের কৃষক সোহেল হাওলাদারের ছেলে।

 

এর আগে গত শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে বাসা থেকে নিখোঁজ হয় জিহাদ। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। শনিবার জিহাদের মরদেহ নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। 

 

কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কাঁঠালিয়ায় নিখোঁজের পরদিন কিশোরের মরদেহ উদ্ধার | সময় নিউজ