নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ১৩:০৪

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আলোচনা সভায় কথা বলছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সময় সংবাদ
গ্রাম পর্যায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের তারিখ পরিবর্তনে অনৈতিক পন্থা অবলম্বনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ধরনের অনিয়ম বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, দেশে এখনও স্বপ্রণোদিত হয়ে জন্মনিবন্ধন করে ৫ শতাংশ মানুষ আর বাধ্য হয়ে করে ৯৫ শতাংশ মানুষ। জন্মনিবন্ধনের হার শুধু শতভাগ করা নয়, বরং নির্ভুল, ভুল তথ্য ও সংশোধন সেবা আরও শক্তিশালী করা হবে।
মীর শাহে আলম বলেন, গ্রাম পর্যায়ে এখনও জন্ম ও মৃত্যু নিবন্ধনের তারিখ পরিবর্তনে অনৈতিক পন্থা অবলম্বনের অভিযোগ রয়েছে। এ ধরনের অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে সরকার।

