মহানগর ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ১১:৪২

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড। আগ্রহ ও যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।
পদের নাম ও সংখ্যা: এক্সিকিউটিভ, ১ জন।
আবেদনের যোগ্যতা: প্রার্থীকে বিএসসি (ফুড অ্যান্ড নিউট্রিশন/ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি) পাস হতে হবে। এ ছাড়া, ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা ২৮ বছর। ঢাকা (উত্তরা) জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন: মাসিক বেতন ৩৫ হাজার টাকা করে দেয়া হবে।
আবেদনের সময়সীমা: আগামী ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন এখানে।

