প্রতিবেদক, নাটোর
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

নাটোরের লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে / ফাইল ছবি
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া সাদেক আলী উপজেলার উধনপাড়া (হাজির মোড়) গ্রামের মৃত জুড়ান মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে বাড়ির সামনে আঞ্চলিক সড়কে হাঁটাহাঁটি করছিলেন সাদেক আলী। এ সময় রাজশাহী থেকে কুষ্টিয়াগামী ‘তাজ এন্টারপ্রাইজ’-এর একটি লাশবাহী অ্যাম্বুলেন্স পেছন থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. সুরুজ্জামান শামীম।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

