জেলা প্রতিনিধি
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১২:২০

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ফাইল ছবি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করা হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) গাইবান্ধায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সব স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা হবে। প্রয়োজনে প্রতিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে।
বিদ্যুৎ নিয়ে তিনি বলেন, ছাদে সোলার বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে দেশের বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় কাজ শুরু করেছে সরকার।

