বাংলাদেশ

‘বাংলা কিউআর’ কোডভিত্তিক লেনদেনে কোনো ফি নেই: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১২:২৮

‘বাংলা কিউআর’ কোডভিত্তিক লেনদেনে কোনো ফি নেই: অর্থমন্ত্রী

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন ও কিউআর কোডভিত্তিক লেনদেন পরিদর্শন করছেন অর্থমন্ত্রী।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন ও কিউআর কোডভিত্তিক লেনদেন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

 

ডিজিটাল লেনদেনের সাথে সবাইকে যুক্ত করতেই বাংলা কিউআর কোর্ড চালু করা হয়েছে আর এতে কোনো চার্জ নেই-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, অভিযোগ থাকলেও বাংলা কিউআর দিয়ে দুর্নীতি করার কোনো সুযোগ নেই।

 

অর্থমন্ত্রী বলেন, সরকারের এই উদ্যোগের আওতায় কিউআর কোডের মাধ্যমে যে কোনো লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। এ জন্য গ্রাহক বা ব্যবসায়ীকে কোনো ধরনের বাড়তি চার্জ বা ফি দিতে হবে না।

‘বাংলা কিউআর’ কোডভিত্তিক লেনদেনে কোনো ফি নেই: অর্থমন্ত্রী | সময় নিউজ