বাংলাদেশ

সময় সংবাদের প্রতিবেদনের পর অস্ত্র-গুলিসহ ‘পিচ্চি আলামিন’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১৯:১৭

সময় সংবাদের প্রতিবেদনের পর অস্ত্র-গুলিসহ ‘পিচ্চি আলামিন’ গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবি

রাজধানীর রামপুরায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ২৭ মামলার আসামি পিচ্চি আলামিনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে এসআরবি-৩। 

 

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে রামপুরার টিভি রোড এলাকায় অভিযান চালিয়ে আলামিনের ২ সহযোগী কামাল ও খায়রুলকেও গ্রেফতার করা হয়।

 

এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) আলামিনের বেপরোয়া চাঁদাবাজি নিয়ে প্রতিবেদন করে সময় সংবাদ। প্রতিবেদন প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার হলো এই সন্ত্রাসী। 

 

এনআরবি ৩ জানায়, রোববার (২৭ সেপ্টেম্বর) বনশ্রীর ‘গ্রীনজোন অনলাইন’ নামের একটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা চালায় আলামিনের সহযোগীরা। এ সময় এককালীন ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং ব্যবসা চালু রাখতে প্রতি মাসে ৫ লাখ টাকা দেয়ার হুমকি দেয়া হয়। এ ঘটনার আলামিন ও তার সহযোগীদের নামে মামলাও হয়। শুধু এই চাঁদাবাজিই নয়, রামপুরা-বনশ্রী এলাকার নির্মাণাধীন ভবন, বাজার, দোকানপাট, টেম্পু স্ট্যান্ড, ডিস ও ইন্টারনেট ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আলামিনের নামে হত্যা, অস্ত্র, বিস্ফোরকসহ এ পর্যন্ত ২৭ মামলার তথ্য পেয়েছে এসআরবি।

প্রাসঙ্গিক:

সময় সংবাদের প্রতিবেদনের পর অস্ত্র-গুলিসহ ‘পিচ্চি আলামিন’ গ্রেফতার | সময় নিউজ