বাংলাদেশ

নিউগিনি আবাসন প্রকল্পে হামলার ঘটনায় আরও একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১৪:০০

নিউগিনি আবাসন প্রকল্পে হামলার ঘটনায় আরও একজন গ্রেফতার

নিউগিনি আবাসন প্রকল্পে হামলার ঘটনায় বিকাশ চন্দ্র সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতীকী ছবি

রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি আবাসন প্রকল্পে হামলার ঘটনায় বিকাশ চন্দ্র সরকার নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।  


রোববার (৪ অক্টোবর) দিবাগত গভীর রাতে মাগুরা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।


সোমবার ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


হামলার আগে অন্যতম অভিযুক্ত বিকাশ ওই আবাসন প্রকল্পের চেয়ারম্যান নাজিমুদ্দিন ভূঁইয়া এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ জমির মালিকদের সঙ্গে সমঝোতার চেষ্টা করেছিলেন।


এদিকে, হামলার এই ঘটনায় গ্রেফতার ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। রোববার তাদের তিন দিনের রিমান্ডে নেয়া হয়।


এর আগে, জমি নিয়ে বিরোধের জেরে ২৬ সেপ্টেম্বর রাত সোয়া ১১টার দিকে নিউগিনি আবাসন প্রকল্প ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লটুপাট চালানো হয়। ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে এলোপাতাড়ি গুলি চালায় হামলাকারীরা।

নিউগিনি আবাসন প্রকল্পে হামলার ঘটনায় আরও একজন গ্রেফতার | সময় নিউজ