খেলা

গাজার শিশুদের সহায়তায় হামজার দাতব্য নিলাম

খেলা ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৬

গাজার শিশুদের সহায়তায় হামজার দাতব্য নিলাম

গাজার শিশুদের সহায়তায় এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরী। তার সঙ্গে যুক্ত হয়েছে ক্রীড়া প্রতিষ্ঠান নুজুম স্পোর্টস। ফুটবলার, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমর্থকদের নিয়ে একটি বিশেষ দাতব্য আয়োজনের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হবে।


এই আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে দাতব্য নিলাম। সেখানে হামজা চৌধুরীর স্বাক্ষর করা জার্সি, অন্যান্য মুসলিম ক্রীড়াবিদদের স্বাক্ষর করা জার্সি, মেডেল এবং বিভিন্ন ক্রীড়া স্মারক নিলামে তোলা হবে। এছাড়া ফুটবলার ও অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্বদের দেয়া বিশেষ কিছু স্মারকও থাকবে নিলামে।


নুজুম স্পোর্টসের প্রকাশিত তথ্য অনুযায়ী, আয়োজনটি করা হচ্ছে তাদের দাতব্য অংশীদার 'Children Not Numbers'-এর জন্য। টিকিট বিক্রি ও নিলাম থেকে পাওয়া পুরো অর্থ দাতব্য অংশীদারের কাছে দেয়া হবে। সেই অর্থ গাজায় শিশুদের সহায়তায় পরিচালিত বিভিন্ন কার্যক্রমে ব্যয় করা হবে।


আয়োজনে হামজার পাশাপাশি থাকবেন আরও কয়েকজন ক্রীড়াবিদ ও বিশেষ অতিথি। সেখানে হামজার সঙ্গে কথা বলার সুযোগের পাশাপাশি থাকছে হালকা খাবার এবং দাতব্য নিলামে অংশ নেয়ার সুযোগ।

প্রাসঙ্গিক:

গাজার শিশুদের সহায়তায় হামজার দাতব্য নিলাম | সময় নিউজ