খেলা

অস্ট্রেলিয়া সফরের নারীদের দল ঘোষণা করল বিসিবি

খেলা ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৫

অস্ট্রেলিয়া সফরের নারীদের দল ঘোষণা করল বিসিবি

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: এএফপি

অক্টোবরে নারীদের অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দলে ঢুকেছেন সানজিদা আক্তার মেঘলা, দিলারা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম।


বাংলাদেশ সবশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। ঘরের মাঠের ওই সিরিজের দল থেকে বাদ পড়েছেন জুয়াইরিয়া ফেরদৌস, সুমাইয়া আক্তার, ফাহিমা খাতুন ও ফারিহা তৃষ্ণা।


বাংলাদেশ স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম।


বিসিবি এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, অস্ট্রেলিয়ার প্রথমবারের মতো সিরিজ খেলতে নারী দল ৩ অক্টোবর দেশ ছাড়বে। ৯ অক্টোবর হবে সিরিজের প্রথম ম্যাচ। ১১ অক্টোবর দ্বিতীয় ও ১৪ অক্টোবর খেলবে তৃতীয় ওয়ানডে। সবগুলো ম্যাচই ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে।


অস্ট্রেলিয়াও আজই বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করেছে। প্রায় এই দলটাই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের দলও অংশ নেবে।


অস্ট্রেলিয়ার স্কোয়াড

নিকোলা ক্যারি, অ্যাশ গার্ডনার, কিম গার্থ, আলানা কিং, ফোবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), সোফি মলিনিউ (অধিনায়ক), বেথ মুনি, এলিস পেরি, মেগান শাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল ও জর্জিয়া ওয়ারহ্যাম।

অস্ট্রেলিয়া সফরের নারীদের দল ঘোষণা করল বিসিবি | সময় নিউজ