বাংলাদেশ

আবারও ক্যানসার, বাঁচতে চায় ছোট্ট মুয়াজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৯

আবারও ক্যানসার, বাঁচতে চায় ছোট্ট মুয়াজ

মুয়াজের কথা মনে আছে, ছোট্ট একটি শিশু ক্যানসারেরর বিরুদ্ধে লড়েছিল। সেই লড়াইয়ে তার সঙ্গে ছিল দেশের মানুষ। সবার সহযোগিতা ও দোয়ায় ছোট্ট মুয়াজ জয় করেছিল ক্যানসারকে। 

ওই লড়াইয়ে মুয়াজকে দীর্ঘ দেড় বছর চিকিৎসা, কেমোথেরাপি, রেডিওথেরাপি ও অস্ত্রোপচারের ধকল সইতে হয়েছিল। 

কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস! যখন স্বজনরা তার স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় ছিল, যখন তার স্কুলে যাওয়ার কথা, মায়ের হাত ধরে বর্ণমালা শেখার কথা, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার কথা, বাবার হাত ধরে পৃথিবীকে নতুন করে চেনার কথা, সেই সময় আবারও ক্যানসার ফিরে এসেছে তার শরীরে। 

সুস্থ জীবনযাপনের এক বছরও পার করতে না পারা মুয়াজ আবারও কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়েছে। এবার সে ব্লাড ক্যানসার বা লিউকোমিয়ায় আক্রান্ত। বর্তমানে সে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অসহ্য ব্যথায় হাসপাতালে তড়পাচ্ছে সে। তার একটাই কথা, ‘বাবা, ব্যথা করছে...’। এমন শব্দে কেঁপে উঠছেন তার স্বজনেরা। 

মুয়াজের বাবা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০০৬ সেশনের জুলকারনাইন রাদ। 

রাদের দেয়া তথ্যমতে, প্রথমবার ক্যানসার ধরা পড়ায় ভারতে চিকিৎসার সময় মুয়াজকে ৮ সাইকেল কেমোথেরাপি, ৩৯ সেশন রেডিওথেরাপি এবং মোট ৬ বার অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। এত কিছুর পরও সে হাল ছাড়েনি।

আর এবার তার প্রয়োজন বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ইতোমধ্যে তার কেমোথেরাপি শুরু হয়েছে এবং BFM 2004 প্রোটোকল অনুযায়ী চিকিৎসা চলছে। এই প্রোটোকল অনুযায়ী সাধারণত ৫টি ইন্ডাকশন বা কেমোথেরাপি সাইকেল দেয়া হয়। বর্তমানে তার প্রথম সাইকেল চলছে।

কেমোথেরাপি শেষ হওয়ার পর তাকে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টের জন্য ভারতের বেঙ্গালুরুতে নিয়ে যেতে হবে। এরপর আরও প্রায় এক বছর চিকিৎসা ও নিয়মিত ফলোআপ চালিয়ে যেতে হবে।

তবে এই দীর্ঘ চিকিৎসার জন্য প্রয়োজন আনুমানিক এক কোটি ২৫ লাখ টাকা। এত বড় অঙ্কের অর্থ একটি পরিবারের একার পক্ষে বহন করা প্রায় অসম্ভব। কিন্তু আমরা সবাই মিলে পাশে দাঁড়ালে, ছোট্ট মুয়াজের জন্য অসম্ভবকেও সম্ভব করে তোলা যেতে পারে।

মুয়াজ কারও করুণা চায় না—সে শুধু আরেকবার বাঁচার সুযোগ চায়।

আপনার সামর্থ্য অনুযায়ী ১০০ টাকা, ৫০০ টাকা, ১,০০০ টাকা—যতটুকু সম্ভব, সাহায্য করুন। আর্থিকভাবে সহযোগিতা করতে না পারলে অন্তত পোস্টটি শেয়ার করুন, অন্যদের জানান এবং মুয়াজের জন্য দোয়া করুন।

আপনার একটি শেয়ার হয়তো এমন একজন মানুষের কাছে পৌঁছে যাবে, যিনি মুয়াজের চিকিৎসার জন্য বড় একটি সহায়তা করতে পারবেন।

আসুন, মুয়াজকে একা লড়তে না দিই। একটি শিশুর ব্যথা কমাতে এবং একটি পরিবারের মুখে হাসি ফিরিয়ে দিতে আমরা সবাই একটু করে পাশে দাঁড়াই।

 

ব্যাংকের মাধ্যমে সহযোগিতা

*Dutch-Bangla Bank PLC*  
Account Name: K. M. ZULKERNINE  
Account No: 2551580020269  
Branch: Panthapath  
Routing No: 090270424  
SWIFT: DBBLBDDH  

*BRAC Bank PLC*  
Account Name: K.M. ZULKERNINE  
Account No: 1082583500001  
Branch: Gulshan Branch  
Routing No: 060261726  
SWIFT: BRAKBDDH  

*Mutual Trust Bank PLC*  
Account Name: K.M. ZULKERNINE  
Account No: 1311004548413  
Branch: Tejgaon  
Routing No: 145264480  
SWIFT: MTBLBDDH  

 

মোবাইল ব্যাংকিং

*বিকাশ*  
মুয়াজের বাবা: 01551618574  
মুয়াজের মা: 01533054254  
মুয়াজের মামা: 01683997324  

*নগদ*  
মুয়াজের বাবা: 01917195064  

*রকেট*  
মুয়াজের বাবা: 019171950641  

 

মুয়াজের জন্য আপনার দোয়া, সহযোগিতা এবং একটি শেয়ার—সবকিছুই গুরুত্বপূর্ণ।

আল্লাহ ছোট্ট মুয়াজকে পূর্ণ সুস্থতা দান করুন, তার কষ্ট সহজ করে দিন এবং তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করে দিন। আমিন।

আবারও ক্যানসার, বাঁচতে চায় ছোট্ট মুয়াজ | সময় নিউজ