খেলা

শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে ব্রোঞ্জও জিততে পারল না বাংলাদেশ

খেলার সময়

প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ০৯:২৪

শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে ব্রোঞ্জও জিততে পারল না বাংলাদেশ

এশিয়ান গেমসে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৩ রানে হেরেছে বাংলাদেশ। ছবি: এএফপি

এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচে জয়ের জন্য ১৬৬ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। তবে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে ব্রোঞ্জও জিততে পারল না বাংলাদেশ।


জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিংয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। টপ অর্ডারের তিন ব্যাটসম্যান শূন্য রানে আউট হওয়ার পর ১৭.৩ ওভারে ১০২ রানে অলআউট হয়ে যায় তারা। নাসুম আহমেদ ২৮ বলে ২৬ রান না করলে হারের ব্যবধান আরও বড় হতে পারত।


বাংলাদেশের হয়ে নাসুমের ২৬ রানের পর ইয়াসির আলী ২১, পারভেজ হোসেন ২০, তাওহীদ হৃদয় ১১ ও রিশাদ হোসেন ১০ রান করেন।


এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান করে শ্রীলঙ্কা। শুরুটা অবশ্য দারুণ করেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার টপ অর্ডারকে চাপে ফেলে মাত্র ২১ রানেই ৪ উইকেট তুলে নেয় টাইগাররা।


তবে এরপরই ম্যাচের চিত্র বদলে যায়। মাঝের ওভারে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রণহীন বোলিং ও ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ দাঁড় করায় তারা।


শ্রীলঙ্কার হয়ে রত্নায়েকে সর্বোচ্চ ৬৫ ও আরাচাগে ৩৩ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে মেহেদী হাসান, সাইফ হাসান ও মোস্তাফিজুর রহমান দুটি করে উইকেট নেন। রিশাদ হোসেন নেন একটি উইকেট।

শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে ব্রোঞ্জও জিততে পারল না বাংলাদেশ | সময় নিউজ