বাংলাদেশ

রাজনীতিতে উদীয়মান নেতাদের মনের আবর্জনা দেখা দিচ্ছে: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১০:০৬

রাজনীতিতে উদীয়মান নেতাদের মনের আবর্জনা দেখা দিচ্ছে: ডিএসসিসি প্রশাসক

ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম, ফাইল ছবি

রাজনীতিতে উদীয়মান নেতাদের মনের আবর্জনা দেখা দিচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।

 

শনিবার (৩ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।  

 

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘১৭ বছর পর আমরা গণতন্ত্রে ফিরে এসেছি। উদীয়মান নেতাদের ধৈর্য ধরতে হবে।’ 
এখনই এক দফা দেয়ার মতো সময় আসেনি উল্লেখ করে তিনি বলেন, ‘গণতন্ত্র ফিরিয়ে দিতে সরকারকে সময় সুযোগ দিতে হবে।’

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরের বিভিন্ন স্থানে ডেঙ্গুর উপদ্রব দেখা দিয়েছে। এর কারণ অনুসন্ধান করতে হবে।’ 

 

নিজের আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ডেঙ্গু নিরোধ করতে হলে নিজেদের সচেতনতা বাড়াতে হবে।’ 

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন করতে জাপান থেকে একটি টিম আসবে বলেও জানান উপাচার্য।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমমান পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলেস। সুতরাং নেতা যেদিকে যায় তার কর্মীদের সেদিকে যেতে হবে।’

রাজনীতিতে উদীয়মান নেতাদের মনের আবর্জনা দেখা দিচ্ছে: ডিএসসিসি প্রশাসক | সময় নিউজ