বাংলাদেশ

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ

মহানগর ডেস্ক

প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ২০:২৮

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল মো. মাহবুবুল হক।

 

রোববার (৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল মো. মাহবুবুল হককে বিদ্যুৎ বিভাগের অধীনে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সম্প্রতি ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। অন্যদিকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান পদ থেকে মেজর জেনারেল এস এম জিয়া-উল আজিমকে বদলি করে বাংলাদেশ সেনাবাহিনীতে ন্যস্ত করা হয়েছে।

 

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ | সময় নিউজ