বাংলাদেশ

নান্দাইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ২০:৪১

নান্দাইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামখেলী গ্রামে এ ঘটনা ঘটে।


মৃতরা হলেন- ওই গ্রামের লাল মিয়ার মেয়ে জান্নাত (২) এবং চর বেতাগৈর ইউনিয়নের আনন্দ বাজার এলাকার রুবেল মিয়ার ছেলে রাফি মিয়া (২)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে জান্নাত ও রাফি বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তাদের ভাসতে দেখেন। সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। প্রতিবেশী কামরুল ইসলাম বলেন, দুপুরের দিকে শিশুরা বাড়ির পাশেই খেলছিল অসাবধানতাবশত পাশের পুকুরে পড়ে ডুবে তাদের মৃত্যু হয়েছে।


নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।
 

নান্দাইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু | সময় নিউজ