বিনোদন

ঈদে আসছে শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ২১:২৭

ঈদে আসছে শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’

শাকিব খান ও তার অভিনীত নতুন সিনেমা ‘মহব্বত’-এর পোস্টার। ছবি: সংগৃহীত

প্রেম-অ্যাকশন-রহস্যে ভরা রোমান্টিকতায় শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘মহব্বত’। নির্মাতা হিমেল আশরাফের পরিচালনায় প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন আরশাদ আদনান।

 

সিনেমাটি আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। এ ঘোষণার পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। সে আগ্রহ এবার আরও বাড়িয়ে দিলো সিনেমাটির প্রথম পোস্টার।

 

‘মোহাব্বাত’র প্রথম পোস্টারে দেখা যাচ্ছে, পেছনে নায়িকাকে আড়ালে রেখে সামনে বন্দুক হাতে দাঁড়িয়ে আছেন শাকিব খান। যে কারণে পোস্টারটি দেখার পর ভক্তদের মনে তৌতূহল তৈরি হয়েছে নায়িকাকে নিয়ে।

 

এদিকে নতুন সিনেমায় শাকিবের নায়িকা কে হচ্ছেন সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি সিনেমা সংশ্লিষ্টরা। তবে খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে প্রত্যাশা করছেন সিনেপ্রেমীরা। 

ঈদে আসছে শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’ | সময় নিউজ