নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ১০:০৪

মধুবাগ খেলার মাঠে ডেঙ্গু প্রতিরোধে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী জনসচেতনতা সপ্তাহ পালন উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: ভিডিও থেকে নেয়া
শুধু স্বাস্থ্য ব্যবস্থা না, সরকারের সব প্রতিষ্ঠান বিধ্বস্ত অবস্থায় আছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (৪ অক্টোবর) রাজধানীর মগবাজারে মধুবাগ খেলার মাঠে ডেঙ্গু প্রতিরোধে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী জনসচেতনতা সপ্তাহ পালন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হাম ও ডেঙ্গু নিয়ে সরকারকে ব্যর্থতা স্বীকার করার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, হাম ও ডেঙ্গুর টিকা নিয়ে সরকার কোনো উদ্যোগ নেয়নি। আর আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটাই খারাপ, যে দিনে দুপুরে রাজধানীতে অপকর্ম ঘটছে।
সরকারকে সতর্ক করে তিনি আরও বলেন, একটা মেডিকেল সেন্টারের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। জনগণের চোখে ধুলো দিয়ে এমপি পদ থেকে পদত্যাগ করিয়েছেন। কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়নি, আইনানুগ ব্যবস্থা নেয়া হয়নি।
এয়ারপোর্টে সীমাহীন ভোগান্তি নিয়ে কথা বলায় বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানকে গ্রেফতার করে মিথ্যা মামলা দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির।

