শিক্ষা

সাংবাদিকদের মারধর: রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ২২:৪০

সাংবাদিকদের মারধর: রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবীব যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসান ও ছাত্রনেতার বিশাল চক্রবর্তীকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। 


একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি তাকবীর আহমেদ ইমন, সহ-সভাপতি বুলবুল রহমান, সহ সভাপতি শরিফুল ইসলাম, সহ-সভাপতি ফারুক হোসেন ও সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার আলম ও ছাত্রনেতা সাজুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। কারণ দর্শানোর নোটিশ দেয়া ৬ জন ছাত্র নেতাকে ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেয়া নির্দেশ দেয়া হয়েছে। 


কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাংবাদিকদের মারধর: রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ | সময় নিউজ