বাংলাদেশ

ছেলেকে হত্যার দেড় মাস পর বাবাকে খুন

খুলনা ব্যুরো

প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ২২:৩২

ছেলেকে হত্যার দেড় মাস পর বাবাকে খুন

খুলনায় ছেলেকে হত্যার দেড় মাসের ব্যবধানে এবার গুলি করে হত্যা করা হয়েছে বাবা আক্তার ঢালীকে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে রূপসা উপজেলার দুর্জনীমহল এলাকায় এ ঘটনা ঘটে।


পুলিশ জানায়, সন্ধ্যায় বাড়ির সামনে বসে ছিলেন আক্তার ঢালী। এ সময় ৩-৪টি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


এর আগে গত ১৫ আগস্ট আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে (২৭) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত আক্তার ঢালী আইচগাতী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য ছিলেন।

ছেলেকে হত্যার দেড় মাস পর বাবাকে খুন | সময় নিউজ