বাংলাদেশ

অর্থ আত্মসাতের অভিযোগে শিবির থেকে বের করে দেয়া হয় আম্মারকে

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪২

অর্থ আত্মসাতের অভিযোগে শিবির থেকে বের করে দেয়া হয় আম্মারকে

২০২৫ সালের ফেব্রুয়ারিতে শাখা ছাত্রশিবিরের এক অভ্যন্তরীণ সভায় রাকসুর বর্তমান জিএস সালাহউদ্দিন আম্মারের নৈতিক পদস্খলন, মৌলিক ইবাদত পালনে উদাসীনতা, মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ, পদ বাণিজ্য, অবৈধ অর্থনৈতিক লেনদেন এবং সম্পদের তছরুপ, সংগঠনের লক্ষ উদ্দেশ্য পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে তার ‘সাথী’ পদ মূলতবি করা হয়।’ 


পরবর্তী সময়ে ‘উত্থাপিত অভিযোগের যথাযথ জবাব দিতে ব্যর্থ হওয়ায় ২০২৫ সালের সেপ্টেম্বরে আরেকটি সভায় আম্মারের ‘সাথী’ পদ বাতিল হয়। বিষয়টি নিশ্চিত করেন রাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান।


রাকসু নির্বাচনে শিবিরের ‘ডামি প্যানেল’ হিসেবে আলোচনায় আসা ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল থেকে জিএস নির্বাচিত হন আম্মার। ওই প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী সজীব পরে শাখা শিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক হিসেবে আত্মপ্রকাশ করেন।


এবার শিবিরের ‘সাথী’ হিসেবে আম্মারের নাম সামনে আসায় ‘ডামি প্যানেলের’ বিষয়টি আবারও আলোচনায় আসল।


এর আগে ৩১ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল স্বাক্ষরিত এক চিঠিতে আম্মারের ‘সাথী’ পদ বাতিল করা হলেও সম্প্রতি বিষয়টি সামনে আসে।


এ বিষয়টির সত্যতা জানতে সালাহউদ্দিন আম্মারের মুঠোফোনে ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অর্থ আত্মসাতের অভিযোগে শিবির থেকে বের করে দেয়া হয় আম্মারকে | সময় নিউজ