আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ১৮:১৭

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের কিয়েভ সফরের মধ্যেই সেখানকার একটি প্রধান সেতুতে আঘাত হেনেছে রুশ ড্রোন। ছবি: সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি সমর্থন প্রদর্শনের অংশ হিসেবে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস রোববার (৪ অক্টোবর) যখন ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করছিলেন, ঠিক তখনই সেখানকার একটি প্রধান সেতুতে আঘাত হেনেছে রুশ ড্রোন।
ভিডিও ফুটেজে শহরের ‘নর্দার্ন ব্রিজ’-এ হামলার মুহূর্তটি ধরা পড়েছে। এ সময় সেতুর ওপর দিয়ে গাড়ি চলাচল করছিল এবং হামলার ফলে আগুনের বিশাল শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। শহরের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, এই হামলায় দুজন আহত হয়েছেন।
সিএনএন বলছে, ইউক্রেনের রাজধানীতে রাশিয়া তাদের আক্রমণ জোরদার করে চলেছে এবং গত দুদিনের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ‘নর্দার্ন ব্রিজ’-এ আঘাত হানা হলো।
এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার—২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে—কিয়েভের ‘সাউদার্ন ব্রিজ’-এ পাঁচবার হামলা হয়। এই সেতুটি স্থলপথের পরিবহন ও শহরের সাবওয়ে ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রোববারের এই হামলার ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন জার্মান চ্যান্সেলর তার অর্থনীতি ও জ্বালানিমন্ত্রী কাতারিনা রাইখের সঙ্গে কিয়েভ সফর করছিলেন; অথচ এর আগের দিনই রাশিয়া সতর্ক করেছিল, হামলার তীব্রতার মুখে ইউক্রেনের রাজধানীতে ‘বিদেশি দর্শনার্থী ও বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা ঝুঁকিপূর্ণ’

