বাংলাদেশ

ঢাকা থেকে পাবনা নেয়া হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম

সফিকুজ্জামান রুবেল

প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ০৭:৩১

ঢাকা থেকে পাবনা নেয়া হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে রাশিয়া থেকে আনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি ইউরেনিয়াম।


এর আগে নির্দিষ্ট সময়ে পাকিস্তান আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেয়ায় একদিন পর জটিলতা কাটিয়ে দেশে পৌঁছায় রূপপুরের জ্বালানি। শুক্রবার (২ অক্টোবর) রাত পৌনে ১২টায় রাশিয়া থেকে ভারত হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ইউরেনিয়ামবাহী বিশেষায়িত কার্গো বিমান।


রাতে বিমানবন্দরে এসে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী জানান, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানির নিরাপত্তায় বিমানবন্দরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই।


এ সময় তিনি জানান, ত্রুটি মেরামতের পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের সেফটি ভাল্ব ভালোভাবে কাজ করছে। মেরামতের পর এর কার্যকারিতাও সন্তোষজনক।


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য মোট ৯টি চালানে জ্বালানি আনা হবে। এর মধ্যে দ্বিতীয় ইউনিটের জন্য ৭টি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য ২টি চালান রয়েছে। ডিসেম্বরের মধ্যে রোসাটমের পুরো জ্বালানি সরবরাহ শেষ করার কথা রয়েছে।

ঢাকা থেকে পাবনা নেয়া হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম | সময় নিউজ