মহানগর ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ২১:০৬

বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার তিন কর্মকর্তাসহ ২৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা আলাদা তিনটি প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়।
উপসচিব তৌছিফ আহমেদের সই করা এসব প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিআইজি পদমর্যাদার তিন কর্মকর্তার পদায়ন সংক্রান্ত প্রথম প্রজ্ঞাপনে বলা হয়, স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ডিআইজি ড. মো. আক্কাস উদ্দিন ভূঁইয়া ও পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে। আর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে ম্যাস র্যাপিড ট্রানজিট বা মেট্রোরেলে পদায়ন করা হয়েছে।
দ্বিতীয় প্রজ্ঞাপনে জানানো হয়, সিআইডির পুলিশ সুপার এ টি এম মোশাররফ হোসেন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার করা হয়েছে। এ ছাড়া পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মো. মাহবুবুল আলমকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, পুলিশ অধিদফতরের পুলিশ সুপার (টিআর) (সংযুক্ত কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল) মো. হুমায়ুন কবিরকে টুরিস্ট পুলিশে এবং এসবির পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে পিবিআইয়ের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনকে এসবিতে, পুলিশ অধিদফতরের এআইজি নিশাত এঞ্জেলাকে টুরিস্ট পুলিশে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইমদাদ হুসাইনকে এসআরইউর পুলিশ সুপার এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার কবীর আহম্মেদকে কেএমপির উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
তৃতীয় প্রজ্ঞাপনে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে কেএমপির উপপুলিশ কমিশনার, সিএমপির উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) শেখ শরীফুল ইসলামকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, কেএমপির উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) এম এম শাকিলুজ্জামানকে ময়মনসিংহ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার এবং বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ারকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত (পুলিশ অধিদফতরের টিআর পদে) করা হয়েছে।
এ ছাড়া রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) শাহ মমতাজুল ইসলামকে চট্টগ্রাম আরআরএফের কমান্ড্যান্ট (চলতি দায়িত্বে অতিরিক্ত ডিআইজি), টিডিএসের অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে রংপুর পিটিসিতে এবং এসআরইউর পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোছা. শিরিন আক্তার জাহানকে পুলিশ অধিদফতরের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে পুলিশ অধিদফতরের এআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) ড. মো. মঞ্জুরে আলম প্রামাণিককে টুরিস্ট পুলিশে, এসআরবির পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মো. মোশাররফ হোসেনকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি, টিডিএসের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আব্দুল হালিমকে সিআইডিতে, সিআইডির বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মুহাম্মদ রেজাউল মাসুদকে সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং সিআইডির পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।

