প্রতিবেদক, নাটোর
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১১

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সোনাপাতিল এলাকায় বারনই নদে বাঙ্গাল খলসি গ্রামের এক জেলের টানা বড়শিতে চিতল মাছটি ধরা পড়ে। তবে ওই জেলের নাম জানা যায়নি।
স্থানীয়রা জানান, বড়শিতে ধরা পড়া মাছটি বিক্রির জন্য সোনাপাতিল চারমাথা মোড়ে নেয়া হয়। পরে পশ্চিম সোনাপাতিল গ্রামের কয়েকজন মিলে মাছটি প্রতি কেজি ৮৫০ টাকা দরে মোট ১১ হাজার ৪৭৫ টাকায় কিনে নেন।
এ সময় বিশাল আকৃতির চিতল মাছটি দেখতে ভিড় করেন উৎসুক জনতা। মাছটি দেখতে আসা স্থানীয় কয়েকজন বলেন, তাদের জীবনে বারনই নদে এত বড় চিতল মাছ তারা আগে দেখেননি।

