সেলিয়া সুলাতানা
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৮:২৮

এটিএম বুথ। ছবি: সংগৃহীত
ব্যাংকগুলোর পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সময় সাময়িকভাবে ডেবিট, প্রিপেইড ও ক্রেডিট কার্ড দিয়ে এটিএম ও পিওএসের মাধ্যমে লেনদেন বন্ধ থাকবে। পাশাপাশি পিওএস ও বাংলা কিউআর-এর মাধ্যমে লেনদেন, আই ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার এবং ক্রেডিট কার্ডের বিল পরিশোধও করা যাবে না।
ব্যাংকগুলোর বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম রক্ষণাবেক্ষণ এবং কিউ ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজের কারণে এসব সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে কয়েক ঘণ্টা, আবার কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে কয়েক দিন ধরে নির্দিষ্ট কিছু সেবা বন্ধ থাকার কথা জানানো হয়েছে।
সিস্টেম মাইগ্রেশনের নির্দিষ্ট কাজ শেষ হওয়ার পরপরই এসব সেবা আবার স্বাভাবিক হবে বলে জানিয়েছে ব্যাংকগুলো।
কিউ ক্যাশের সদস্য ব্যাংকগুলো হলো-অগ্রণী ব্যাংক, ব্যাংক আল-ফালাহ, বেসিক ব্যাংক, ব্যাংক এশিয়া, বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোনালী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও উত্তরা ব্যাংক।

