নামাজ

একাদশে ভর্তিতে নিশ্চায়ন যেভাবে, ভর্তিতে লাগবে যেসব প্রয়োজনীয় কাগজপত্র

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩১

একাদশে ভর্তিতে নিশ্চায়ন যেভাবে, ভর্তিতে লাগবে যেসব প্রয়োজনীয় কাগজপত্র

২০২৬-২৭ শিক্ষাবর্ষে কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তিতে অনলাইনে আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে নির্বাচিত হয়েছেন ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী। আবেদন করেও আসন পাননি ১৪ হাজার ৪১৫ জন। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া ২ হাজার ২০৫ শিক্ষার্থী আবেদন করেও নির্বাচিত হননি।

গতকাল বুধবার রাতে প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়। দেশে একাদশ শ্রেণিতে কলেজ ও মাদ্রাসা মিলিয়ে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় ২৫ লাখ। ফলে এবার বিপুলসংখ্যক আসন খালি থাকবে।

একাদশে ভর্তিতে নিশ্চায়ন যেভাবে, ভর্তিতে লাগবে যেসব প্রয়োজনীয় কাগজপত্র | সময় নিউজ