খেলা

দ্বিতীয় ওয়ানডের আগে বড় ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৩

দ্বিতীয় ওয়ানডের আগে বড় ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ। কাফ ইনজুরির কারণে গুয়াহাটিতে অনুষ্ঠেয় দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারবেন না ওপেনার জাস্টিন গ্রিভস। আগামী ৩ অক্টোবর নিউ চণ্ডীগড়ে হতে যাওয়া তৃতীয় ম্যাচেও তার খেলা অনিশ্চিত।


তিরুবনন্তপুরমে সিরিজের প্রথম ওয়ানডেতে চোট পান গ্রিভস। ম্যাচের শুরু থেকেই দৌড়াতে সমস্যায় পড়ছিলেন তিনি। কয়েকবার খোঁড়াতে দেখা গেলেও ব্যথা নিয়েই ব্যাটিং চালিয়ে যান। শেষ পর্যন্ত ১০৮ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলে ওয়ানডেতে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার। পরে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন।


২০২৫ সাল থেকে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক গ্রিভস। ১৯ ইনিংসে তার রান ৫২৮। সঙ্গে মিডিয়াম পেসে নিয়েছেন ৭ উইকেট।


গ্রিভসের অনুপস্থিতিতে জন ক্যাম্পবেলের সঙ্গে ওপেন করতে পারেন জুয়েল অ্যান্ড্রু। আর ব্যক্তিগত কারণে প্রথম ম্যাচে না থাকা শেরফান রাদারফোর্ড ফিরতে পারেন মিডল অর্ডারে। সিরিজের প্রথম ম্যাচে ভারত ৮ উইকেটে জিতেছে।

দ্বিতীয় ওয়ানডের আগে বড় ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ | সময় নিউজ